উন্নত চিকিৎসার জন্য আহত আরও ২ জনকে সিঙ্গাপুর পাঠানো হলো
জুলাই আন্দোলনে চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তাদের সিঙ্গাপুরে পাঠানো হয়।
আজ সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্য তারা রওয়ানা দেন।

এর আগে চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২২ জন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গেলেন।
এসইউজে/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ পুরস্কারের অনুপ্রেরণায় দ্বিগুণ উৎসাহে সেবা দিচ্ছে ঢামেক পরিবার
- ২ ঈদের ছুটিতেও হাসপাতালে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ
- ৩ স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু
- ৪ জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার আহ্বান
- ৫ শহরের দরিদ্র জনগোষ্ঠীর স্যানিটেশন প্রকল্প নিয়ে কর্মশালা