জুলাই বিপ্লবে আহতদের সেবায় বিদেশি চক্ষুচিকিৎসক দল ঢাকায়
আহত ছাত্র-জনতার চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে চোখের চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে।
শুক্রবার দিনগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করবেন তারা।
সফরসূচি অনুযায়ী, চিকিৎসকদল ১ ও ২ ফেব্রুয়ারি রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা চলবে।
সফরত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন। তারা রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি ও অকুলোপ্লাস্টি সার্জন সেবা দেবেন।
এসইউজে/বিএ
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে