দুর্নীতির ধারণা সূচক
যেসব দেশে সবচেয়ে কম ও বেশি দুর্নীতি হয়
ফাইল ছবি
২০২৪ সালের জন্য দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। মূলত এর মাধ্যমে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তথ্য প্রকাশ করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। এর মানে হলো যাদের স্কোর বেশি তাদের দুর্নীতি কম আর যাদের স্কোর কম তাদের দুর্নীতি বেশি।
২০২৪ সালের এই ধারণা সূচকে দেখা গেছে, ৯০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ডেনমার্ক। অর্থাৎ বিশ্বে সবচেয়ে কম দুর্নীতির দেশ হলো এটি। তারপর সবচেয়ে কম দুর্নীতি থাকা দেশগুলোর মধ্যে ৮৮ স্কোর নিয়ে ফিনল্যান্ড দ্বিতীয়, ৮৪ স্কোর নিয়ে সিঙ্গাপুর তৃতীয়, ৮৩ স্কোর নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ এবং ৮১ স্কোর নিয়ে যৌথভাবে লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।
অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন ও নেদারল্যান্ডস। তাছাড়া অস্ট্রেলিয়া, আইসল্যান্ড ও আয়ারল্যান্ড ৭৭ স্কোর নিয়ে যৌথভাবে দশম স্থানে রয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৪ সালে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল দক্ষিণ সুদানে। ১০০-এর মধ্যে দেশটির স্কোর মাত্র ৮। এরপর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সোমালিয়ায়। ৯ স্কোর নিয়ে তাদের অবস্থান ১৭৯তম। ১০ স্কোর নিয়ে ভেনেজুয়েলার অবস্থান ১৭৮তম, ১২ স্কোর নিয়ে সিরিয়ার অবস্থান ১৭৭তম।
এরপর ইকোয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, লিবিয়া ও ইয়েমেনের স্কোর ১৩। তাদের অবস্থান ১৭৩তম। এরপরে অবস্থানে রয়েছে নিকারাগুয়া (১৭২তম), উত্তর কোরিয়া ও সুদান (যৌথভাবে ১৭০তম)। মিয়ানমার ও হাইতি ১৬ স্কোর নিয়ে ১৬৮তম স্থানে রয়েছে। আফগানিস্তান, বুরুন্ডি, তুর্কমেনিস্তান ১৭ স্কোর নিয়ে যৌথভাবে ১৬৫তম স্থানে রয়েছে। ১৬৪তম স্থানে রয়েছে তাজিকিস্তান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। ১০০-এর মধ্যে ৭২ স্কোর নিয়ে তাদের অবস্থান ১৮তম। দেশটিতে ২০২৩ সালের তুলনায়ও দুর্নীতি কমেছে। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশেই গত বছর দুর্নীতি বেড়েছে। ৩৮ স্কোর নিয়ে ভারতের অবস্থান ৯৬তম। ৩২ স্কোর নিয়ে শ্রীলঙ্কা ১২১তম, ২৭ স্কোর নিয়ে পাকিস্তান ১৩৫তম, ৩৮ স্কোর নিয়ে মালদ্বীপ ৯৬তম, ৩৪ স্কোর নিয়ে নেপাল ১০৭তম ও ১৭ স্কোর নিয়ে আফগানিস্তান ১৬৫তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে আফগানিস্তানের পরই বাংলাদেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি।
এমএমএআর/এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
- ২ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
- ৩ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
- ৪ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ৫ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর