আইফোন ১৬-এর ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া
ছবি: এএফপি (ফাইল)
আইফোন ১৬-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্দোনেশিয়া। এ বিষয়ে অ্যাপল ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। এখন আইফোনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দেশে বিক্রি হওয়া স্মার্টফোনের কমপক্ষে ৩৫ শতাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হওয়ার শর্ত পূরণ করতে না পারায় অক্টোবরে ইন্দোনেশিয়া আইফোন ১৬ নিষিদ্ধ করে।
ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী বলেছেন, অ্যাপল স্মার্টফোন এবং অন্যান্য পণ্যের জন্য উপাদান তৈরি করে এমন একটি কারখানায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে।
এই বিনিয়োগের পাশাপাশি অ্যাপল স্থানীয়দের তাদের পণ্যের গবেষণা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেবে।
তবে ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন তৈরি শুরু করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই।
অন্যদিকে অ্যাপল এবং ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নারী দিবসে ‘টেলিগ্রাম’ অ্যাপের ঝুঁকি নিয়ে সেনাদের পরামর্শ দিলেন পুতিন
- ২ তেহরানে বড় হামলা, ইসরায়েল বললো যুদ্ধ ‘নতুন ধাপে’
- ৩ ‘যুদ্ধ কোনো সমাধান নয়’, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দূত পাঠাচ্ছে চীন
- ৪ সব হারিয়েছে ইরান, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
- ৫ ইরানে হাজার পাউন্ডের বহু ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের