পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের মুদ্রা/ ছবি: এএফপি
মূল্যস্ফীতিতে স্বস্তি দিতে সরকারি কর্মচারীদের বেতন ৬ শতাংশ ও অবসরপ্রাপ্তদের পেনশন ৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে পাকিস্তান সরকার।
বেতন বৃদ্ধির প্রস্তাবটি অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ২০২৫-২৬ অর্থবছরের জন্য জাতীয় পরিষদে বাজেট বক্তৃতার সময় পেশ করেছেন এবং এটি অনুমোদিত হলে গ্রেড ১ থেকে ২২ পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হবে।
পাশাপাশি দেশটির সরকার মধ্য ও উচ্চ আয়ের কর্মীদের ওপর আয়করের বোঝা কমানোর পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ আয়কর হারে কাটছাঁটের প্রস্তাব করেছে।
সবচেয়ে বড় স্বস্তি দেওয়া হচ্ছে যারা বছরে ৬ থেকে ১২ লাখ রুপি আয় করেন তাদের জন্য। তাদের করের হার ৫ শতাংশ থেকে কমে মাত্র ১ শতাংশের প্রস্তাব দেওয়া হয়েছে।
তাছাড়া বছরে ২২ লাখ রুপি পর্যন্ত আয়কারী করদাতারাও উপকৃত হবেন। তাদের ন্যূনতম হার ১৫ থেকে কমে ১১ শতাংশ হবে।
অর্থমন্ত্রী বলেছেন, উচ্চতর আয়ের স্তরের জন্যও একই রকম কাটছাঁটের প্রস্তাব করা হচ্ছে।
যারা ২২ লাখ থেকে ৩২ লাখ রুপির মধ্যে আয় করেন, তাদের জন্য করের হার ২৫ থেকে কমে ২৩ শতাংশ করা হবে।
সূত্র: জিও নিউজ
এমএসম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আলোচনা প্রত্যাখ্যান, ‘প্রতিরোধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
- ২ ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব’ আলোচনার বিষয় নয়: কিউবার প্রেসিডেন্ট
- ৩ ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
- ৪ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ৪ দেশের জাহাজ, বাংলাদেশ কি তালিকায় আছে?
- ৫ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি