অ্যাক্সিয়াম-৪ মিশনে চার মহাকাশচারীর যাত্রা শুরু
অ্যাক্সিয়াম-৪ মিশন/ছবি: নাসা
চার নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে যাত্রা শুরু করলো অ্যাক্সিয়াম-৪ মিশন। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। খবর বিবিসির।
এই মিশনে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে আছেন শুভাংশু শুক্লা যিনি ভারতীয় বিমানবাহিনীর একজন অভিজ্ঞ পাইলট। এই ঐতিহাসিক অভিযানে তিনি হবেন আইএসএস-এ যাওয়া প্রথম ভারতীয় এবং ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন।
প্রযুক্তিগত ত্রুটি এবং অন্যান্য সমস্যার কারণে এই মিশনটি এর আগেও বেশ কয়েকবার স্থগিত করা হয়েছিল। এর আগে ২৫ মে মহাকাশযাত্রার কথা ছিল তাদের। কিন্তু পরে তা পিছিয়ে হয় ৮ জুন। জরুরি কারণবশত সেই তারিখও পিছিয়ে দেওয়া হয়। নতুন দিন ধার্য করা হয়েছিল ২২ জুন। প্রায় সাতবার এই অভিযানের দিন পিছিয়ে অবশেষে ২৫ জুন ধার্য করা হয়।
অ্যাক্সিয়াম-৪ মিশনটি একটি বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট। হিউস্টনভিত্তিক সংস্থা অ্যাক্সিয়াম স্পেস এই মিশন পরিচালনা করছে। এই মিশনটি শুধু ভারতের জন্য নয়, নাসা, ইসরো, ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস। এ ধরনের বাণিজ্যিক মহাকাশ অভিযান আগামী দিনে মানব মহাকাশ অভিযানে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।
নাসার তথ্য অনুসারে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভারতের শুভাংশু শুক্লা, পোল্যান্ডের স্লাভোস আজানস্কি উইসনিউস্কি, হাঙ্গেরির টিবোর ক্যাপু এবং যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন।
মহাকাশচারীরা সেখানে দুই সপ্তাহ থাকবেন। এর আগে ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাশিয়ান মিশনের অধীনে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের হুঁশিয়ারি
- ২ ১৬৮ ছাত্রী হত্যার দায় নিচ্ছে না ইসরায়েল, ‘তদন্ত’ চায় যুক্তরাষ্ট্র
- ৩ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প
- ৪ ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
- ৫ ইরানের ৩০ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের