সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকায় পেছালেন আজিজ খান
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান
বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবারও সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় জায়গা পেয়েছেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত এই তালিকায় তার অবস্থান ৪৯তম।
এর আগে ২০২৩ এবং ২০২৪ সালে একই তালিকায় ৪১তম অবস্থানে ছিলেন আজিজ খান। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার বলে জানিয়েছে ফোর্বস।
৭০ বছর বয়সী আজিজ খান এক দশকেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। তবে তার ব্যবসায়িক কার্যক্রম মূলত বাংলাদেশকেন্দ্রিক।
সামিট গ্রুপ বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করেছে। এসব সম্পদ সিঙ্গাপুরে নিবন্ধিত হোল্ডিং কোম্পানি ‘সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল’র অধীন।
২০১৯ সালে তিনি এই কোম্পানির ২২ শতাংশ শেয়ার জাপানের প্রতিষ্ঠান জেরা’র কাছে বিক্রি করেন।
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলায় প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার
- ২ নেপালের নির্বাচন: ভোটের লড়াইয়ে এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র দল
- ৩ ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০
- ৪ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’: হেগসেথ
- ৫ ইরানের স্কুলে হামলার দায় সম্ভবত যুক্তরাষ্ট্রের: প্রাথমিক তদন্ত রিপোর্ট