যুদ্ধবিরতির পরেও গাজায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল/ফাইল ছবি: এএফপি
যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ ফিলিস্তিনি। ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতি ‘অত্যন্ত শান্তিপূর্ণ’ রাখার জন্য কাজ করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছে। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় মোট ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী ভোটাররা কতটা প্রভাব ফেলবেন?
- ২ নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩
- ৩ জাপানে ভোটগ্রহণ শুরু, ফের ক্ষমতায় বসতে চান প্রধানমন্ত্রী তাকাইচি
- ৪ থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, হচ্ছে সংবিধান বদলে গণভোটও
- ৫ নতুন বাংলাদেশ গঠনে বহু পথ বাকি, তবে অর্জনও কম নয়