ধর্ষণের দায়ে অভিযুক্তকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিলো ইরান
ছবি: এএফপি (ফাইল)
ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগ। খবর এএফপির।
বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর বাসতাম শহরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরীর উদ্ধৃতি দিয়ে মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রায় সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট পর্যালোচনার পর নিশ্চিত এবং কার্যকর করা হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, লোকটি দুই নারীর সঙ্গে প্রতারণা করেছেন এবং জোর করে তাদের ধর্ষণ করেছেন। এমনকি ভুক্তভোগীদের সম্মানহানি করা হবে বলে ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি দিয়েছেন।
তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ইরান সাধারণত কারাগারের ভেতরেই মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে কিছু গুরুতর অপরাধের ক্ষেত্রে অনেক সময় প্রকাশ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হচ্ছে ইরান।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাহরাইনে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ইরানের নয়, যুক্তরাষ্ট্রের: প্রতিবেদন
- ২ ‘হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি’
- ৩ আমি এই কাজ করিনি: হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল
- ৪ পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামিকে
- ৫ ইরান যুদ্ধে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর ক্ষতি ৫ হাজার কোটি ডলারের বেশি