আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে গুলি করে হত্যা
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে গুলি করে হত্যা
উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি গত ১১ বছর ধরে ক্যাম্পাসের এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞান পড়াতেন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে দানিশ রাও দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা।
এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে দ্রুত জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে।
আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলায় দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এই হত্যাকাণ্ডের ঘটনা এমন এক দিনে ঘটলো, যেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় উত্তর প্রদেশের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন।
সূত্র: এনডিটিভি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
- ৩ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের
- ৪ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
- ৫ রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ