ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতীকী ছবি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রথমে ৬ দশমিক ৭ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল এবং মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যে তেল বাণিজ্যের চেয়েও ভয়ংকর হবে পানি সংকট
- ২ ইরানের সঙ্গে কি যুক্তরাষ্ট্র হেরে যাবে, মিলে যাবে ভবিষ্যদ্বাণী?
- ৩ যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ১১ মাসের মধ্যে সর্বোচ্চ
- ৪ ‘স্টারমার একজন লুজার’: ট্রাম্পের গোপন মন্তব্য ফাঁস করলো দ্য টেলিগ্রাফ
- ৫ ‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল