যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ ইরানি প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ এড়াতে একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছিলেন।
ফার্সের প্রতিবেদনে নাম প্রকাশ না করা এক সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে আলোচনা করবে, যদিও আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এই প্রতিবেদনটি সরকারি পত্রিকা ‘ইরান’ ও সংস্কারপন্থি দৈনিক ‘সার্ঘ’ এও প্রকাশিত হয়েছে।
সূত্র: এএফপি
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করলো সৌদি আরব
- ২ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ ইরানি প্রেসিডেন্টের
- ৩ ভারতে প্রতিবন্ধী স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, প্রশাসনে তোলপাড়
- ৪ ‘দাঙ্গায়’ অংশ নেওয়া চার বিদেশিকে গ্রেফতার করলো ইরান
- ৫ যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের দাবি ভুয়া, জামিনে মুক্ত ইরানের সেই এরফান