সিপিআই দুর্নীতি সূচক প্রকাশ: তালিকায় শীর্ষে ও সর্বনিম্নে আছে যেসব দেশ
এআই দিয়ে বানানো
বিশ্বব্যাপী দুর্নীতির সূচকে সবচেয়ে কম দুর্নীতির দেশের তকমা পেয়েছে ডেনমার্ক। দেশটি টানা অষ্টমবারের মতো এ মর্যাদা ধরে রেখেছে। এদিকে তালিকায় তলানিতে থাকা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে আফ্রিকার দক্ষিণ সুদান।
সবচেয়ে নিচে দক্ষিণ সুদানের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে সোমালিয়া। এর ঠিক ওপরে রয়েছে ভেনেজুয়েলা, ইয়েমেন ও লিবিয়া।
সামগ্রিকভাবে সূচকটি বৈশ্বিক পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিয়েছে যেখানে ৩১টি দেশের স্কোর উন্নত হলেও ৫০টি দেশের অবস্থার অবনতি ঘটেছে। মাত্র সাতটি দেশ ৮০ বা তার বেশি স্কোর পেয়েছে। টানা অষ্টমবারের মতো শীর্ষে আছে ডেনমার্ক, এরপর রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থাটির প্রকাশিত করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই)–এ বিশ্বের ১৮২টি দেশকে সরকারি খাতে দুর্নীতির ধারণার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বড় শক্তিগুলোর প্রতিযোগিতা, আন্তর্জাতিক নিয়মের প্রতি অবজ্ঞা, সশস্ত্র সংঘাত ও জলবায়ু সংকট বিশ্বব্যবস্থাকে চাপে ফেলছে। এই পরিস্থিতিতে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন হলেও অনেক দেশেই সুশাসন ও জবাবদিহির ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে।
রাজনৈতিক অনুদান, ক্ষমতার বিনিময়ে অর্থ লেনদেন এবং কর্মী ও সাংবাদিকদের লক্ষ্য করে রাষ্ট্রীয় চাপের ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ছে -এমন উদ্বেগজনক প্রবণতা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
বিশেষভাবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোতেও দুর্নীতিতে পশ্চাদপসরণ দেখা যাচ্ছে।
২০১৫ সাল থেকে ধীরে ধীরে সূচকে নিচে নামছে যুক্তরাজ্য। ২০২৫ সালে দেশটি ১০০–এর মধ্যে ৭০ স্কোর নিয়ে ২০তম স্থানে নেমে এসেছে, যেখানে আগের বছর ছিল ৭১ স্কোর। সূচকে যুক্তরাষ্ট্র এক ধাপ নেমে ২৯তম স্থানে গেছে, স্কোর ৬৪, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। লিথুয়ানিয়া যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী ড্যানিয়েল ব্রুস বলেন, এই ধারাবাহিক পতন সাময়িক নয়। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কে এম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা
- ২ ডলার-ক্রিপ্টোতে বিএনপি শীর্ষে, পিছিয়ে জামায়াত, নৈঃশব্দ্যে বাকিরা
- ৩ কর্মীর ভুলে ৪০ বিলিয়ন ডলারের ক্রিপ্টো উদ্ধারে হিমশিম খাচ্ছে ‘বিথাম্ব’
- ৪ বাবার বোন ম্যারো দানে বিরল ক্যানসার জয়ের স্বপ্ন দেখছে এক বছরের শিশু
- ৫ সিপিআই দুর্নীতি সূচক প্রকাশ: তালিকায় শীর্ষে ও সর্বনিম্নে আছে যেসব দেশ