শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং/ছবি: আনাদোলু এজেন্সি
চলতি বছরের এপ্রিল মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে একটি শীর্ষ বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সফর করবেন বলে জানা গেছে।
সফরে ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। শি জিনপিংয়ের সঙ্গে আমার সম্পর্কও খুব ভালো।
তবে এপ্রিলে আসন্ন চীন সফরের সঠিক স্থান বা আলোচ্যসূচি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বিশ্ব রাজনীতি বিশ্লেষকদের তথ্য মতে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি থাকায় চীনা পন্য আমদানিতে শুল্ক প্রয়োগের ক্ষেত্রে অপেক্ষাকৃত নরম সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক মূলত প্রতিযোগিতামূলক। দুদেশের মধ্যে শুল্ক, সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ, বিরল ধাতু সংগ্রহ-প্রক্রিয়াকরণ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা দৃশ্যমান এবং আগের চেয়ে বেশ জোরদার হয়েছে। তবুও উভয় পক্ষ উচ্চ-পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে।
বিশ্লেষকদের মতে, ভারতের জন্যও ট্রাম্প-শি বৈঠকের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নয়া দিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করেছে এবং চীনের সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণে রেখেছে।
সূত্র: রয়টার্স
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ২ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৩ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা
- ৪ কিউবার সংকট নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের
- ৫ ধর্মীয় বৈচিত্র্যের বিবেচনায় শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?