ভূমিকম্পে কাঁপলো কলকাতা
ফাইল ছবি
পশ্চিমবঙ্গের কলকাতায় বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই কম্পন অনুভূত হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশে। তবে এটির কেন্দ্রস্থল ও মাত্রার বিষয়ে এখনো কোনো তথ্য জানা জায়নি।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অ্যালার্ট মেসেজের স্ক্রিন সট শেয়ার করেছেন। এ সময় আতঙ্কে কলকাতার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন।
অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস সিস্টেমের তথ্য বলছে, বাংলাদেশ ও ভারতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটে এ ভূম-কম্পন অনুভূত হয়।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগো নিউজকে এসব তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।
সূত্র: এনডিটিভি
এমএসএম