ইসরায়েলের কমান্ড সেন্টারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ফাইল ছবি।
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা রোববার অপারেশন ট্রু প্রমিস ৪-এর অংশ হিসেবে ৫৩তম দফায় হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় ইসরায়েলের আঞ্চলিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলাটি পরিচালনা করা হয়েছে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজের ৮৪ জন নিহত নাবিকের স্মরণে।
এই অভিযানে ১০টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় আইআরজিসি। পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনী আরও বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ধরনের হামলা চলতে থাকবে যতক্ষণ না তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং শাস্তির মুখোমুখি হয়।
সূত্র: তাসনিম নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান ইরানের
- ২ ইরানের সমর্থনে ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
- ৩ ইসরায়েলের পুলিশ সদরদপ্তর-স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা
- ৪ ইরান যুদ্ধের কারণে মার্কিন সমর্থন হারাতে চায় না ইউক্রেন: জেলেনস্কি
- ৫ মধ্যপ্রাচ্যে সংকটের কারণে মজুত থেকে তেল ছাড়বে জাপান