ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৬

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ শাখার কমান্ডার আলিরেজা তাংশিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েলে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দর শহর বন্দর আব্বাস-এ এই হামলা চালানো হয়। এই হামলায় তার মৃত্যু হয়েছে। তাংশিরি হরমুজ প্রণালি বন্ধ করার দায়িত্বে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান কিংবা ইসরায়েলি সামরিক বাহিনী।

তাংশিরি ২০১৮ সাল থেকে আইআরজিসি নৌ বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি বন্ধের পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি এর আগে একাধিক মার্কিন-ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া শীর্ষ কমান্ডারদের একজন ছিলেন।

কেএম