ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের নীরব অনুমতি

মার্কিন তেল অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রুশ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩০ মার্চ ২০২৬

কিউবায় চলমান জ্বালানি সংকটের মধ্যে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি কিউবার জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে এবং খুব শিগগির নির্ধারিত গন্তব্য মাতানজাস বন্দরে পৌঁছাতে পারে।

জানা গেছে, রাশিয়ার পতাকাবাহী জাহাজটি আটকাতে কোনো পদক্ষেপ নেয়নি ট্রাম্প প্রশাসন। যদিও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের টহল জাহাজ মোতায়েন ছিল, তবুও তাদের হস্তক্ষেপের নির্দেশ দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, এই তেল সরবরাহ কিউবার চলমান জ্বালানি সংকটে সাময়িক স্বস্তি এনে দিবে। ভেনেজুয়েলায় হামলার পর কয়েক মাস ধরে কার্যত তেল অবরোধের কারণে কিউবার জ্বালানি মজুত প্রায় শেষ হতে যাচ্ছিলো।

উল্লেখ্য, মার্কিন ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে কিউবার বিরুদ্ধে কঠোর তেল অবরোধ কার্যকর করে, যার ফলে দেশটিতে বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক চাপ তীব্র আকার ধারণ করে। এতে রাজধানী হাভানাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কিউবার ওপর যুক্তরাষ্ট্রের চাপ কিছুটা কমাতে পারে এবং একই সঙ্গে দেশটির দীর্ঘদিনের মিত্র রাশিয়ার ওপর নির্ভরতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

কেএম