ইসলামাবাদ আলোচনা
আসেম মুনির ও ইরানি প্রতিনিধিদের ২ দফা বৈঠক, হবে আরেক দফা
ছবি: তাসনিম নিউজ এজেন্সি
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার আগে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেম মুনিরের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। এই বৈঠকের পর দুই পক্ষের মধ্যে বার্তা আদান–প্রদান বা ব্যাক-চ্যানেল যোগাযোগ আরও সক্রিয় হয়েছে। এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকগুলোর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগের আরেকটি ধাপ হিসেবে কাজ করেছে। দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানে আরেক দফা পরোক্ষ বৈঠক হবে।
রুশ সংবাদ সংস্থা তাস-এর একটি সূত্র জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ-এর সঙ্গে বৈঠকের আগে আলোচনার ফরম্যাট ও সময় নির্ধারণ নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।
সূত্র আরও জানিয়েছে, এই প্রক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার-এরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সন্ত্রাসের স্মৃতি পেরিয়ে পাকিস্তানের সেরেনা হোটেলে ঐতিহাসিক আয়োজন
- ২ আলোচনা শুরু হতেই ট্রাম্পের মন্তব্য, ইরান ‘ভয়াবহভাবে হারছে’
- ৩ ইরানের অনুমতি ছাড়াই হরমুজ পার করলো মার্কিন নৌ-বাহিনীর জাহাজ
- ৪ ‘প্রথমবার’ মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা
- ৫ হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র