ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে
ছবি: তাসনিম নিউজ এজেন্সি
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ দিনের যুক্তরাষ্ট্র–ইসরায়েল সামরিক উত্তেজনার পর যুদ্ধবিরতির সময় এই আলোচনা শুরু করা হয়। ইসলামাবাদের ঘনিষ্ঠ কূটনৈতিক পরামর্শ ও সমন্বয়ের ফলে আলোচনার পথ সুগম হয়েছে।
তাসনিমের ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, আলোচনার অগ্রগতির অংশ হিসেবে-লেবানন থেকে দক্ষিণ লেবানন পর্যন্ত ইসরায়েলি হামলা কিছুটা কমেছে যা যুদ্ধবিরতির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে আরও প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা প্রয়োজন।
ইরান বলেছে-লেবাননে যুদ্ধবিরতি এখনো পুরোপুরি কার্যকর হয়নি, চুক্তি মানতে ইসরায়েলকে বাধ্য করতে হবে মার্কিন প্রশাসনের।
পাকিস্তানের মধ্যস্থতায় এই বিষয়টি জোরালোভাবে তোলা হয়েছে। অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর সন্দেহ বজায় রেখেই আলোচনায় অংশ নিচ্ছে তেহরান।
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মঙ্গলবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ইসরায়েল-লেবাননের রাষ্ট্রদূত
- ২ পাকিস্তানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান প্রথমদিনের আলোচনা শেষ
- ৩ হরমুজ প্রণালি দিয়ে পার হয়নি কোনো মার্কিন জাহাজ: ইরান
- ৪ সন্ত্রাসের স্মৃতি পেরিয়ে পাকিস্তানের সেরেনা হোটেলে ঐতিহাসিক আয়োজন
- ৫ আলোচনা শুরু হতেই ট্রাম্পের মন্তব্য, ইরান ‘ভয়াবহভাবে হারছে’