গুগল ম্যাপে ফিলিস্তিনের নাম নেই
গুগল মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম সরিয়ে ফেলা হয়েছে। মানচিত্রে দেশটিকে ইসরায়েলের সঙ্গে বিলীন করে দেওয়া হয়েছে। প্যালেস্টাইন লিখে সার্চ দিলে গুগলের ম্যাপে ফিলিস্তিনের নাম দেখা যাচ্ছে না।
প্যালেস্টাইন ক্রনিক্যালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৫ জুলাই ফিলিস্তিনের নাম নিজেদের মানচিত্র থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল গুগল। এখন সেই পরিকল্পনাই বাস্তবায়ন করা হলো।
তবে গুগলের এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন জার্নালিস্ট ফোরাম। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, নিজেদের বৈধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে ইসরায়েলের পরিকল্পনার অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাস এবং ভূগোলকে যেমন অস্বীকার করা হয়েছে তেমনি ফিলিস্তিনের মানুষের মাতৃভূমির প্রতি অধিকারকেও খর্ব করার চেষ্টা করা হচ্ছে। দ্রুত ফিলিস্তিনের নাম গুগল মানচিত্রে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার দুপুরে গুগল ম্যাপে ফিলিস্তিন লিখে সার্চ দেয়া হলে সেখানে ফিলিস্তিনের বিভিন্ন শহরের নাম প্রদর্শন করা হলেও দেশ হিসেবে ফিলিস্তিনের নাম নেই। বরং ইসরায়েলের ভেতরেই এগুলোর অবস্থান রয়েছে। গুগল স্ট্রিট ভিউতে প্যালেস্টাইন লিখে সার্চ দিলে সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি দেখা গেলেও মানচিত্রে ফিলিস্তিনের নাম দেখা যাচ্ছে না।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
- ২ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের
- ৩ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
- ৪ রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ
- ৫ ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের