তিন বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলার পর দেশের নিরাপত্তা নিয়ে সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সামরিক বাহিনীর দুই প্রধান ও নৌবাহিনীর ভাইস অ্যাডমিরালকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উরিতে সন্ত্রাসী হামলার পাশাপাশি দেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উরি হামলার পর এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, এয়ার চিফ মার্শাল অরূপ রাহা ও নৌসেনার সেকেন্ড ইন কমান্ড ভাইস অ্যাডমিরাল কে বি সিং উপস্থিত ছিলেন। গত রোববার কাশ্মিরের উরিতে সেনাবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম