পাকিস্তান কোমায় চলে গেছে : মনোহর পারিকর
সার্জিকাল স্ট্রাইকের পর কোমায় চলে গেছে পাকিস্তান। পাকিস্তানকে নিয়ে এমন বিদ্রুপই শোনা গেল ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের মুখে। একইসঙ্গে তিনি পাকিস্তানকে হুশিয়ার করে বলেছেন, ভারতের ক্ষতি করতে চাইলে এর ফল ভাল হবে না।
সার্জিকাল স্ট্রাইকে পাকিস্তানের ক্ষত এখনও শেষ হয়নি। যদিও ওই অভিযানের করা পুরোপুরি অস্বীকার করছে পাকিস্তান। এমন পরিস্থিতিতেই পাকিস্তানকে খোঁচা দিলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, সার্জারির পর যেমন হয়, পাকিস্তান তেমনই এখনও কোমাচ্ছন্ন রয়েছে।
তিনি আরো বলেন, ‘সার্জিকাল স্ট্রাইকের দুইদিন পরেও ওই অভিযানে কি ঘটেছে সি বিষয়ে পাকিস্তানের কোনো ধারণা নেই। তারা এই অভিযানের কথা বার বার অস্বীকার করছে। আমরা কারো ক্ষতি করতে চাই না। তবে কেউ আমাদের ক্ষতি করতে চাইলে আমরা তার উপযুক্ত জবাব দেব।’
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম