নাইজেরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫৭
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে আরো অন্তত ১৭৭ জন। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় মাদাগালি সরকারের চেয়ারম্যান ইউসুফ মুহাম্মদ বলেন, মাদাগালি শহরের বিপরীত দিকের মার্কেটে শুক্রবার দুই আত্মঘাতী নারী বোমা বিস্ফোরণে নিজেদেরকে উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে ১২০ শিশু রয়েছে।
দেশটির কর্মকর্তারা ওই বিস্ফোরণে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম জড়িত বলে দাবি করেছে। গত বছর বোকো হারাম জঙ্গিগোষ্ঠী ওই শহরটি নিয়ন্ত্রণ হারিয়েছে।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলে রকেট হামলা ইরানের, পশ্চিম জেরুজালেমে মুর্হুমুহু বিস্ফোরণ
- ২ ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
- ৩ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- ৪ দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন খামেনি
- ৫ ইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের