তুরস্কে খেলার মাঠের কাছে বোমা হামলায় নিহত ১৩
তুরস্কের ইস্তানবুলে একটি ফুটবল খেলা শেষে শনিবার ওই খেলার মাঠের কাছে এক বোমা হামলায় কমপক্ষে ১৩ ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সইলু বলেন, ধারণা করা হচ্ছে এটা একটা গাড়ি বোমা হামলা ছিল। যা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে করা হয়েছিল।
এ হামলার পর তারা গুলির শব্দ শুনতে পান বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা।
কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে কুর্দি গেরিলা গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। দেশটির পরিবহণ মন্ত্রী আহমেত আরসালান এক টুইটে লেখেছেন- এটা একটা সন্ত্রাসী হামলা।
জেডএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলে রকেট হামলা ইরানের, পশ্চিম জেরুজালেমে মুর্হুমুহু বিস্ফোরণ
- ২ ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
- ৩ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- ৪ দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন খামেনি
- ৫ ইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের