সস্ত্রীক শীর্ষ মাওবাদী নেতা রঞ্জিতের আত্মসমর্পণ
ভারতের শীর্ষ মাওবাদী নেতা রঞ্জিত পাল আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। রঞ্জিতের সঙ্গে তার স্ত্রী ঝর্ণা গিরি ওরফে অনিতা পালও আত্মসমর্পণ করেছেন।
পুলিশের মোস্ট ওয়ান্টে রঞ্জিত বুধবার পুলিশের হাতে ধরা দেন বলে এক খবরে জানিয়েছে এবিপি আনন্দ।
রঞ্জিত পাল বাঁকুড়ার বারিকুল থানার খেজুরখেন্না গ্রামের বাসিন্দা। শৈশবে লেখাপড়ায় ভালো ছিলেন তিনি। কিন্তু, তরুণ বয়সে হঠাৎই অতিবামপন্থায় ঝুঁকে পড়েন তিনি। দেখতে শান্তশিষ্ট এই রঞ্জিতই ছিলেন পুলিশের কাছে ত্রাস।
এক পুলিশ কর্মকর্তা খুনের ঘটনায় পুলিশের খাতায় প্রথম তার নাম ওঠে ২০০৫ সালে।
এনএফ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন