সৌদিতে বাবার হাতে ছেলে খুন
সৌদিতে এক বাবা ছুরি দিয়ে তার নিজের ছেলেকে খুন করেছেন। জাইদ আল কাহতানি নামে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রোববার রান্নাঘর থেকে ছুরি নিয়ে ছেলেকে খুন করেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। ছেলেটির বয়স ১০ বছর।
আল কাতহানি বলেন, ‘আমরা ধারণা করছি ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তিনি নিজের ছেলেকে এলোপাতাড়িভাবে কয়েকবার ছুরিকাঘাত করেছেন। আল বাসরাহ জেলার আভা শহরের আসির এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে এবং তাকে তার স্ত্রী এবং অন্যান্য সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে।
এই ঘটনার তদন্ত করছে পুলিশ। শিশুটিকে ছুরি দিয়ে আঘাত করার পরপরই তার মা তাকে আসির সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেয়ার আগে পথেই শিশুটির মৃত্যু হয়।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন