অবতরণ করতেই বিমানে আগুন, প্রাণে বাঁচলেন ৩৬৫ আরোহী
সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকি একটি বিমান অবতরণ করার সময় আগুন ধরে যায়। তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আগেই দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে প্রাণে বেঁচে গেছে ৩৬৫ আরোহী।
বিমানটি অবতরণ করার সময় এর একটি চাকার টায়ারে আগুন ধরে যায়। অতিমাত্রায় গরম হয়ে যাওয়ার কারণেই আগুন ধরে গিয়েছিল। আগুন ধরার পর পরই নিরাপদে সব আরোহীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এই দুর্ঘটনা সম্পর্কে বিমান কর্তৃপক্ষ বা বিমান চলাচল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন