পুরনো ধারায় ফিরছে প্লেবয়
আবারো পুরনো ধারায় ফিরছে যুক্তরাষ্ট্রের প্লেবয় ম্যাগাজিন। কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা গত বছরের একটি সিদ্ধান্ত বাতিল করে আবারও নগ্ন নারীদের ছবি প্রকাশ করবে। খবর বিবিসির।
প্লেবয়ের নতুন প্রধান সৃষ্টিশীল কর্মকর্তা কুপার হেফনার বলেছেন, ‘নগ্নতা পরিত্যাগ করার ওই সিদ্ধান্ত ছিল পুরোপুরি একটি ভুল।’
তিনি আরো বলেন, ‘আজ আমরা আমাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছি এবং সবাইকে জানাতে যাচ্ছি আমরা কারা।’
মার্কিন এই সাময়িকীটি তাদের মার্চ এপ্রিলের সংখ্যার একটি বিজ্ঞাপনে তাদের বিশেষ একটি ছবি ব্যবহার করেছে, যেখানে হ্যাশট্যাগে বলা হয়েছে যে ‘নেকেড ইজ নরমাল’ বা নগ্নতা স্বাভাবিক।
সামাজিক মাধ্যমে অনেকেই একে স্বাগত জানিয়ে বলেছেন, ভালো সিদ্ধান্ত। আবার অনেকে এর সমালোচনা করে বলেছেন, তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের বিক্রি ভালো হচ্ছে না।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান
- ২ ইরান যুদ্ধে যুক্ত হবে না যুক্তরাজ্য, ট্রাম্পের চাপেও অনড় স্টারমার
- ৩ যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
- ৪ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
- ৫ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প