পাকিস্তান ছাড়ার সুযোগ চান মুম্বাই হামলার মাস্টারমাইন্ড
ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে পাকিস্তান সরকারকে অনুরোধ করেছেন জামাতুল দাওয়ার প্রধান হাফিজ সাঈদ। ওই নিষেধাজ্ঞার কারণে তিনি দেশ ছেড়ে কোথাও যেতে পারছেন না। তার মতে, তিনি দেশের নিরাপত্তার জন্য মোটেও বিপজ্জনক নন।
স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানকে লেখা এক চিঠিতে এই অনুরোধ জানান সাঈদ। ২০০৮ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সাঈদ। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।
চিঠিতে সাঈদ লিখেছেন, তার সংগঠনের বিরুদ্ধে এখনও কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রমাণিত হয়নি। সে কারণে অবিলম্বে তার বিরুদ্ধে দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।
সাঈদসহ জামাতুল দাওয়ার ৩৭ জন নেতার উপর এই নিষেধাজ্ঞা জারি করে পাক সরকার। এমনকি হাফিজ সাঈদকে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশ বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে তার সংগঠন জড়িত কিনা তা পর্যবেক্ষণ করার জন্য নজরদারীও চালানো হচ্ছে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘অস্বাস্থ্যকর’ খাবার বিক্রি করায় আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ
- ২ ইরান যুদ্ধে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতের ব্যবসায়ীরা
- ৩ নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ?
- ৪ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ৫ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান