উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ
উত্তর কোরিয়ার এক রাষ্ট্রদূতকে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ভাই কিম জং ন্যামের মৃত্যুর ঘটনার তদন্তের অংশ হিসেবে উত্তর কোরিয়ার ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী আনিফা আমান জানিয়েছেন, ক্যাং চোল নামের ওই রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ জানায়। কিন্তু ওই একই দিনে তিনি একটি বৈঠকেও হাজির হতে পারেননি। এর পরেই তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়।
শনিবার সন্ধ্যায় ওই রাষ্ট্রদূতকে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আনিফা। এতে উত্তর কোরিয়াকে জানানো হয়েছে, ক্যাংকে ৪৮ ঘণ্টার মধ্যেই মালয়েশিয়া ছাড়তে হবে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘অস্বাস্থ্যকর’ খাবার বিক্রি করায় আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ
- ২ ইরান যুদ্ধে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতের ব্যবসায়ীরা
- ৩ নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ?
- ৪ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ৫ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান