মিশরের সিনাইয়ে আবারও হামলায় নিহত ৬
মিসরের দক্ষিণ সিনাই উপদ্বীপে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ সেনা নিহতের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আবারও হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলা উত্তর সিনাইয়ে চালানো হয়েছে। এটি ছিল আত্মঘাতী হামলা।
উত্তর সিনাইয়ের রাজধানী আল আরিশের কাছে একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে সর্বশেষ হামলা চালানো হয়। এতে চার বেসামরিক লোক ও দুই পুলিশ সদস্য নিহত হন।
এ ছাড়া এ হামলায় বেশ কিছু পুলিশ সদস্যসহ অন্তত ৪৪ জন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক নিয়ে একটি ট্রাক চালিয়ে আসছিল। এ সময় খড় দিয়ে ট্রাকের ওপরে ঢাকা ছিল। পুলিশ স্টেশনের কাছে এসে ওই চালক বিস্ফোরণ ঘটায়।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে দক্ষিণ সিনাইয়ের শেখ জুবায়েদ শহরের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ সেনা নিহত ও দুইজন আহত হয়।
এসআরজে
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
- ২ পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব বিষয়
- ৩ উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তার দাবি জেলেনস্কির
- ৪ মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে
- ৫ যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে