বিমানে ওয়াইফাই
বিমানযাত্রীদের জন্য সুখবর। বিমানে উঠলে আর বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে না। বিশেষ করে স্মার্টফোন ছাড়া যাদের চলে না বা যারা বিমানে ইন্টারনেটের জন্য হাপিত্যেস করতেন, এবার থেকে তারা বিমানে বসেই দিব্যি ওয়াই ফাই ব্যবহার করতে পারবেন।
জুন মাসের মধ্যেই এই পরিষেবা চালু করতে চলেছে ভারতের এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ঘরোয়া বিমানযাত্রায় ওয়াই ফাই পরিষেবা এই প্রথম চালু হচ্ছে। এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা বলছেন, তাদের পথ ধরে আগামীদিনে অন্যরাও এই পরিষেবা দিতে বাধ্য হবে।
প্রাথমিকভাবে বিনা খরচেই ওয়াই ফাই ব্যবহার করা যাবে। পরিষেবাটি জনপ্রিয় হলে আলাদা চার্জ ধরা হতে পারে। তবে অনেকের মতে বিমানের ভাড়া এমনিতেই অনেক বেশি। তাই আলাদা করে চার্জ না নেওয়াই উচিত।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম