ইয়েমেনে নিজপক্ষের গুলিতে সৌদি হেলিকপ্টার ভূপাতিত
ইয়েমেনের পূর্বাঞ্চলে ভুলক্রমে নিজপক্ষের গুলিতে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ব্লাক হক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে ১২ সেনা কর্মকর্তা। তারা সবাই সৌদি আরবের নাগরিক।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘ভুলক্রমে হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই এমনটি হয়েছে।’
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টারটিকে যখন ভূপাতিত করা হয় তখন এটি ইয়েমেনের মারিবে একটি অভিযানে নিযুক্ত ছিল।
সূত্র : এএফপি, সিবিএস নিউজ
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম