হিমাচলে খাদ বেয়ে বাস নদীতে : নিহত ৪৪
ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে এক ডজন যাত্রী। বুধবার অর্ধ-শতাধিক যাত্রীবাহী একটি বাস প্রদেশের শিমলা এলাকার গভীর খাদ বেয়ে নদীতে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলেই ৪৪ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের বিকাশ নগর থেকে হিমাচল প্রদেশের টুনির দিকে যাত্রা শুরু করেছিল বাসটি। বাসে ৫৬ জন যাত্রী ছিলেন।
শিমলা জেলার ডেপুটি কমিশনার রোহান চন্দ্র ঠাকুর আল জাজিরাকে বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ২ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৩ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৪ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান
- ৫ তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির