সাড়ে চার কোটি ডলারে বিক্রি হলো পিকাসোর আঁকা ছবি
বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর সবচেয়ে পরিচিত একটি পোর্ট্রেট সাড়ে চার কোটি ডলারে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কে ওই চিত্রকর্মটি নিলামে উঠলে চড়া দামেই বিক্রি হয়। খবর বিবিসির।
পিকাসোর বহু প্রেমিকা ছিল। তাদের মধ্যে একজন ডোরা মার। তার প্রতিকৃতি নিয়েই সিটেড উইম্যান ইন ব্লু ড্রেস বা নীল পোশাকে বসে থাকা নারীর এই বিখ্যাত চিত্রকর্মটি। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী চিত্রকর্মটি জব্দ করে। পরে প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে চিত্রকর্মটি ফরাসি বাহিনীর হাতে আসে।
২০১৫ সালে পিকাসোর ওমেন অব আলজিয়ার্স ১৭৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়। নিলামে ওঠা সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্মের রেকর্ড গড়ে এটি।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান
- ২ ইরান যুদ্ধে যুক্ত হবে না যুক্তরাজ্য, ট্রাম্পের চাপেও অনড় স্টারমার
- ৩ যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
- ৪ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
- ৫ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প