সৌদিতে ইসলাম নিয়ে বক্তব্য দেবেন ট্রাম্প
আসন্ন সৌদি সফরে ইসলামী বিশ্বাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের তরফ থেকে সৌদি আরবকে ইসলাম ধর্মের পবিত্র দেশ হিসেবে উল্লেখ করা হয়। খবর এএফপির।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার সাংবাদিকদের বলেন, সৌদি আরবে গিয়ে ৫০টিরও বেশি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন ট্রাম্প। সেখানে তিনি নিজের মতাদর্শ অনুযায়ী তাদের উদ্দেশে উৎসাহমূলক বক্তব্য রাখবেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরে ইসলামের শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছেন।
চলতি মাসের ২৩ তারিখে ট্রাম্পের সৌদি সফরের কথা রয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের নিয়ে সম্মেলনে যোগ দিতে যাবেন তিনি।
কেএ/টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম