গলফ খেলে ছুটি কাটাচ্ছেন ওবামা
ছুটি কাটাতে প্রথমবারের মতো স্কটল্যান্ডে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে পৌঁছে ইডেনবার্গে রাতের খাবারের আগ মুহূর্তে গলফ খেলতে মাঠে নেমে পড়েন তিনি।
খেলার মাঝখানেই দেখতে পান, উৎসুক জনতা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। ফলে খেলা ছেড়ে আগে লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা। তাদের সঙ্গে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় শেষে আবার গলফ মাঠে ফিরে যান তিনি।
স্থানীয় একটি দাতব্য সংস্থাকে সহায়তার জন্য স্কটল্যান্ডের ব্যবসায়ী ও সমাজসেবী স্যার টম হান্টারের আয়োজনে সেখানে এক নৈশভোজেও অংশ নেন তিনি।
এরপর ওবামার পছন্দ অনুযায়ী সঙ্গীতশিল্পী অ্যানি লেনক্স ব্যবসায়ীদের বিনোদনের জন্য গান পরিবেশন করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা স্কটল্যান্ড থেকে বাড়ি ফেরার আগে আয়ারল্যান্ডে যাবেন। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে জি৭ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে সিসিলিতে থাকায় তার সঙ্গে দেখা হবে না ওবামার।
সূত্র : দ্য গার্ডিয়ান
কেএ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম