চুরির মজার ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক দোকানে ‘মজার চুরি’র ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধারণ করা এই চুরির ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফুটেজে দেখা যাচ্ছে, হামলাকারী দোকানে ঢোকার পর টাকা-পয়সা কিছুই নেয়নি। বরং দোকান থেকে নিজের পছন্দের একটি জিনিস লুট করে পালাচ্ছিল সে। কিন্তু শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যায় ‘চোর’। অপরাধ গুরুতর না হওয়ায় ‘চোর’কে অবশ্য ছেড়ে দেয়া হয়েছে। তবে দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা পুরো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কেন এত দ্রুত ভাইরাল হল ভিডিও? কেনই বা রুটি চুরির দৃশ্য দেখে সবাই মজা পেলেন? আসলে চোর কোনও মানুষ নয়। নিজের পছন্দের জিনিস ছিনিয়ে নিতে দোকানে ঢুকেছিল একটা কুকুর। পাউরুটি খাওয়ার ইচ্ছা হয়েছিল। তাই বুক ফুলিয়ে দোকানে ঢুকে ছিনেয়ে নিয়েছিল কাঙ্ক্ষিত জিনিসটি।
সিসিটিভিতে ধরা পড়েছিল অভিনব ডাকাতির ছবি। ভিডিও ছেড়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়। নিমিষে সে ভিডিও দেখা হয়েছে অন্তত ২ লাখ ৭৯ হাজার বার। আর শুধু দেখাই নয়, কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন অনেকেই। কুকুরের চুরির এই ঘটনাকে কেউ বলেছেন ‘মিষ্টি’, কেউ বলেছেন ‘কৌতুকপূর্ণ’।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম