ভেনেজুয়েলায় অ্যাটর্নি জেনারেলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা
ভেনেজুয়েলায় অ্যাটর্নি জেনারেলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে তার সব সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।
সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, আদালত সম্পর্কে মন্তব্য করে মারাত্মক ভুল করেছেন লুইসা ওরতেগা ডিয়াজ নামের ওই অ্যাটর্নি জেনারেল। গত মার্চে আদালত সম্পর্কে লুইসার মন্তব্যের পর থেকেই তাকে নিয়ে সমস্যা শুরু হয়।
তবে সমালোচকরা বলছেন, আসলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অ্যাটর্নি জেনারেলকে তার পদ থেকে সরিয়ে দিতে চাইছেন।
ওই অ্যাটর্নি জেনারেল জুলাইর ৪ তারিখে একটি শুনানিতে হাজির হয়েছিলেন। তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে। ভেনেজুলায় কয়েক মাস ধরেই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন বহু মানুষ। দেশের এমন অস্থিতিশীলতার মধ্যেই অ্যাটর্নি জেনারেলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন