দাবানলের কারণে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওই প্রদেশে ১৮০ বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফেডারেল সরকার বলছে, তারা খুব গুরুত্ব সহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যে কোনো প্রয়োজনে তারা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

সিবিসি নিউজের এক খবরে জানানো হয়েছে, দাবানলের কারণে প্রায় ৭ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে রয়েছে ব্রিটিশ কলম্বিয়ার লোকজন। বিগত ১৪ বছরের মধ্যে এই প্রথম ওই প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম