প্রেমের জেরে পাকিস্তানে কিশোর-কিশোরীকে বিদ্যুতায়িত করে হত্যা
প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বাড়ির লোকের অমতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে ধরা পড়ায় পাকিস্তানে কিশোর-কিশোরীকে বিদ্যুতায়িত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রায় এক মাস আগের এ ঘটনা সম্প্রতি উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে বখন জান নামে ১৫ বছরের এক কিশোরী ও রেহমান নামে ১৭ বছরের এক কিশোরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোত্রের লোকেরা তাদের হত্যার নির্দেশ দেন।
এ দুই কিশোর-কিশোরীর মৃত্যুর এক মাস পর তাদের মরদেহ কবর থেকে উত্তোলন করে আবার পরীক্ষাও করা হয়েছে।
ওই দুই কিশোর-কিশোরীর বাবাসহ মোট চারজনকে হত্যা করা হয়েছে। তবে এখনও গোত্রপ্রধানের সন্ধান পায়নি পুলিশ। তার খোঁজ চালিয়ে যাচ্ছে।
পাকিস্তানে অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে হত্যার কথা প্রায়ই শোনা গেলেও বিদ্যুতায়িত করে কাউকে হত্যার কথা খুব একটা শোনা যায় না।
পুলিশ কর্মকর্তা রাও আনোয়ার বলেছেন, ওই দুই কিশোর-কিশোরীর হাত, বুক এবং পায়ে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন রয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, পকিস্তানে অনার কিলিংয়ে পরিমাণ দিনে দিনে বাড়ছে। আর এর শিকার বেশিরভাগই নারী।
পাকিস্তান মানবাধিকার কমিশনের হিসেবে ২০১৫ সালে পাকিস্তানে প্রায় ১১০০ নারী অনার কিলিংয়ে শিকার হয়েছেন।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম