নারীদের নিয়ে মন্তব্য করে সৌদিতে নিষিদ্ধ হলেন ইমাম
‘নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য তাদের যথেষ্ট বুদ্ধি নেই’ বলে সৌদি আরবে শেখ সাদ আল হাজারি নামে এক ইমাম নিষিদ্ধ হয়েছেন।
সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে নারীদের নিয়ে এমন মন্তব্য করেন তিনি। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের একটি ধর্মীয় সংগঠনের প্রধান শেখ হাজারি।
ওই ইমাম নারীদের সম্পর্কে আরও বলেন, ‘নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে।’
তার এই মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এই প্রেক্ষাপটে আসির অঞ্চলের গভর্নর শেখ হাজারিকে ধর্মপ্রচার এবং অন্য যে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেন।
বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের হুমকির পর এবার জাতিসংঘ বললো, ‘যুদ্ধেরও নিয়ম আছে’
- ২ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম প্ল্যান্টে হামলা
- ৩ ট্রাম্প-ইরানকে নিয়ে শেহবাজ শরিফের পোস্ট, যুদ্ধবিরতির অনুরোধ
- ৪ সভ্যতা মুছে ফেলার হুমকির পর ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব
- ৫ মধ্যপ্রাচ্যে বিপদের মুখে সেনারা, দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের