মার্কিন কূটনীতিককে তলব করে বিরোধ মেটানোর অনুরোধ তুরস্কের
মার্কিন দূতাবাসের উপ-সচিবকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন দূতাবাসের উপ-সচিবকে ডেকে পাঠিয়ে দু’দেশের মধ্যকার চলমান বিরোধের অবসান ঘটানোরও অনুরোধ জানানো হয়।
ন্যাটো জোটের শক্তিশালী দু’দেশ যুক্তরাষ্ট্র ও তুরস্ক পাল্টাপাল্টি নন-ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করার পর এই প্রথম বিরোধ অবসানের জন্য মার্কিন দূতাবাসের উপ-সচিবকে ডেকে পাঠিয়ে সমাধানের উপায় বের করার নির্দেশ আসলো তুরস্কের পক্ষ থেকে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসের উপ-সচিবকে জানানো হয়েছে, ভিসা স্থগিতের কারণে অহেতুক উত্তেজনা বাড়ানো হয়েছে এবং অবশ্যই সেটা প্রত্যাহার করা উচিত।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব গত রোববার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফোনে এ ব্যাপারে কথা বলেছেন।
গত সপ্তাহে তুরস্কে মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তাকে গ্রেফতারের অভিযোগে তুরস্কের নাগরিকদের ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরেই তুরস্কও নন-ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করে।
সূত্র : রয়টার্স
কেএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ২ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৩ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৪ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান
- ৫ তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির