তিউনিসিয়া পার্লামেন্টের বাইরে ২ পুলিশ ছুরিকাহত
তিউনিসিয়ার পার্লামেন্ট ভবনের বাইরে ছুরি হামলায় দেশটির পুলিশের দুই সদস্য আহত হয়েছে। হামলায় জড়িত সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে জানা গেছে, হামলাকারী আগে থেকেই ইসলামি মৌলবাদী হিসেবে তাদের পরিচিত ছিল।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলায় আহত একজন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হয়েছে। তবে অপরজন সামান্য আহত হওয়ার কারণে তাকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি।
সূত্র : রয়টার্স
কেএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম