‘নারীদের যৌন হয়রানি মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’
নারীদের শারীরিকভাবে নির্যাতন ও যৌন হয়রানি থেকে রক্ষা করতে তুরস্কের সরকার আগামী মাসে নতুন ধরনের পদক্ষেপ নেবে। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোয়ান এ কথা জানিয়েছেন।
নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত রোববার এক বিশাল সমাবেশে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ‘নারীদের বিরুদ্ধে সহিংসতা করার অর্থ মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।’
তিনি আরও জানান, ‘যারা এই বিশ্বাসঘাতকতা করবে, তাদেরকে অবশ্যই শাস্তি দেয়া হবে।’ সমাজে নারীদের গুরুত্ব নিয়েও বিস্তর আলোচনা করেন তিনি।
এরদোয়ানের ভাষায়, ‘সমাজে কোনো নারী না থাকা মানে অর্ধেক সমাজ সেখানে অনুপস্থিত।’ নারী ছাড়া একটি সমাজ অনেকটাই অদৃশ্য বলেও মন্তব্য করেন তিনি।
দেশটির পারিবারিক ও সামাজিক নীতিমালা বিষয়ক মন্ত্রণালয় যৌন হয়রানি বিষয়ক ২০ হাজারের বেশি মামলার তদন্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের হিসাবমতে, এক-তৃতয়াংশ নারী তাদের জীবদ্দশায় শারীরিকভাবে নির্যাতন কিংবা যৌন হয়রানির শিকার হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস গত শনিবার এক বিবৃতিতে জানান, ‘সারাবিশ্বে নারীরা যেনো সব ধরনের হয়রানি, অনৈতিক চর্চা ও সহিংসতা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে, সেজন্য সকলের একযোগে কাজ করা দরকার।
সূত্র : আল জাজিরা
কেএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম