বাগদাদে পৃথক আত্মঘাতী হামলায় নিহত ৮
ইরাকের রাজধানী বাগদাদে দু’টি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। সোমবার একটি বাজারে ওই হামলাগুলো চালানো হয়। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের গুলিতে আরো তিন হামলাকারী নিহত হয়েছে। খবর এএফপি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ আত্মঘাতী নাহরাওয়ান এলাকার একটি বাজার এবং বেশ কিছু দোকানে হামলা চালায়। এদের মধ্যে তিনজন পুলিশের গুলিতে নিহত হয়।
তবে বাকি দু’জন তাদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ওই হামলায় আট বেসামরিক নিহত এবং আরো নয়জন আহত হয়েছে।
বাগদাদে প্রায়ই এ ধরণের হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা নারী এবং শিশুদের দিয়েও আত্মঘাতী হামলা চালাচ্ছে। জনসমাগম থাকে এমন স্থান বিশেষ করে মার্কেট, মসজিদ এবং নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করেই বেশি হামলার ঘটনা ঘটছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন খামেনি
- ২ ইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের
- ৩ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
- ৪ খামেনির মৃত্যুতে ‘কাম ডাউন’ গানে ইরানি তরুণীদের উদ্দাম নৃত্য ভাইরাল
- ৫ শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে: ইরানের প্রেসিডেন্ট