জেরুজালেম নিয়ে কথা হবে এরদোয়ান-পুতিনের
আসছে সোমবার রাষ্ট্রীয় সফরে তুরস্কে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সিরিয়া ও জেরুজালেমের বিষয়ে তার কথা হবে।
তুর্কি প্রেসিডেন্ট সংশ্লিষ্ট একটি সূত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
পুতিনের সফরের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ক্রেমলিন। ক্রেমলিন বলছে, এনার্জি প্রজেক্টসহ আন্তর্জাতিক বড় সমস্যাগুলো নিয়ে তাদের আলাপ হবে।
বৃহস্পতিবার টেলিফোনে কথা হয়েছে এরদোগান ও পুতিনের। সেদিন কথোপকথোনে তারা দু’জনেই এ মত দিয়েছেন যে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের দেয়া স্বীকৃতি ওই অঞ্চলের শান্তিপ্রক্রিয়া ও স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র : রয়টার্স।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ২ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৩ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৪ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান
- ৫ তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির