তামিলনাড়ু রাজ্যে দেয়াল ধসে ১১ শ্রমিকের প্রাণহানি
ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি নব নির্মিত গুদামের দেয়াল ধসে অন্তত ১১ জন নির্মাণ শ্রমিক মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। রোববার ভোররাতে থিরুভাল্লুর জেলার উত্তরা পালায়ামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই অন্ধ্র প্রদেশের অধিবাসী বলে জানান হয়েছে।
পুলিশ বলেছে, গতরাতে প্রবল বৃষ্টিপাতের পর দেয়ালটি ধসে পড়ে। গুদামটির পাশেই নির্মাণ শ্রমিকদের বস্তি এবং দেয়াল ধসে বস্তিকে চাপা দিয়েছে। ধ্বংসাবশেষের মধ্যে অনেকেই আটকা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে তবে ১৯ বছর বয়সী এক যুবককে উদ্ধার করা গেছে বলে পুলিশ জানায়।
গত মাসের ২৮ তারিখে তামিলনাড়ুতে নির্মাণাধীন ১১ তলা একটি ভবন ধসে অন্তত ৬১ জন মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। সে ঘটনার রেশ মিটতে না মিটতেই নতুন এ দুর্ঘটনা ঘটল।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?