গোলাপি অটোতে গোলাপি বিপ্লব
দিল্লি, সুরাত, মুম্বই, ঝাড়খণ্ড, ওডিশাতে চলেছিল আগেই। গেল বুধবার থেকে গোলাপি অটোর চাকা ঘুরছে আসামেও। আসমের বঙ্গাইগাঁওয়ে চালু হচ্ছে গোলাপি অটো।
রঙে যেমন এই অটোর আলাদা একটা বিশেষত্ব আছে, তেমনি এর বিশেষত্ব আছে চালক এবং যাত্রীতেও। পুরুষ চালকদের বদলে গোলাপি অটো চালাবেন কেবল নারীরাই। আর এতে উঠতেও পারবেন কেবল নারী ও শিশুরাই।
শুরুতে ১৩টি দিয়ে আসামে যাত্রা শুরু করল গোলাপি অটো। কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে এর চালকদের। সপ্তাহে প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব অটো। চালকদের জন্য থাকছে হেল্পলাইনও। ওই হেল্পলাইনে বিপদে-আপদে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তারা।
আসামের পথে গোলাপি অটোর হ্যান্ডল ধরেই এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন অনেকেই।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন